কোচবিহারে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা - The News Lion

কোচবিহারে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা

 


দি নিউজ লায়ন;  চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ পুর এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখা দেওয়ায় এলাকায় আতংকে গ্রাম বাসীরা। তুফানগঞ্জ ১নম্বর ব্লকের চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়, রবিবার সকাল নাগাদ এলাকার লোকজন, যখন বাইরে বেরিয়ে, চাষের জমির দিকে যাচ্ছিলেন সেই সময়, এলাকার বাসিন্দা শ্যাম সুন্দর দাস সকাল ৬টা নাগাদ চাষের জমিতে,যাচ্ছিলেন সেই সময় মাটির ওপর অজানা পায়ের ছাপ দেখতে পেয়ে আতংক ছড়িয়ে পরে এলাকার লোকজনের মধ্যে। গ্রামবাসীদের অনুমান যে এটা বাঘের পায়ের ছাপের মতোনই দেখতে।


 যদিও বিষয়টি টলিগুড়ি ফরেস্ট রেঞ্জ অফিসার কে জানানো হলে এখনো পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্ট পৌঁছায়নি। কিছুক্ষনের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট পৌঁছাবে। এবং এলাকায় এই অজানা পায়ের ছাপ দেখতে ইতি মধ্যেই এলাকার বিভিন্য জায়গা থেকে গ্রাম বাসীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। বন দফতর সূত্রে খবর, অজানা জন্তুটি ঠিক কি তা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রাথমিকভাবে বাঘ বেরিয়েছে বলে যে আশঙ্কা করা হচ্ছে তার কোন নির্দিষ্ট প্রমাণ নেই। 


যে এলাকায় এ ঘটনা ঘটেছে তার আশপাশে জঙ্গল রয়েছে ফলে মনে করা হচ্ছে জন্তুটি লোকালয়ের দিকে না গিয়ে ফের জঙ্গলেই ফিরে গিয়ে থাকতে পারে। তবু কোনো রকম ঝুঁকি না নিয়ে বন কর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে জন্তুটিকে ধরতে খাঁচা পাতা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.